প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী জিতান রাম মানঝি বলেছেন, ছেলেমেয়ে সবারই উচিত বয়স ২৫ বছর হওয়ার পর বিয়ে করা। এতে পুষ্টি ও সুস্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত হয়। গত সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘মানুষের গড়পড়তা উচ্চতা আগে ছিল সাত ফুট, এখন কেন তা পাঁচ ফুটে নেমে এসেছে?’ অল্প বয়সে বিয়েই এর কারণ হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ৭০ বছর বয়সী মুখ্যমন্ত্রী নিজের সুস্বাস্থ্যের বিষয়টি উল্লেখ করে বলেন, এর কারণ, তিনি ২৫ বয়স হওয়ার পর বিয়ে করেছিলেন। এনডিটিভি