২৬ মিনিটে ২০ উপগ্রহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসঙ্গে ২০টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে রেকর্ড গড়ল ভারত। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) মহাকাশকেন্দ্র থেকে গতকাল বুধবার সকালে ২৬ মিনিট সময়ের মধ্যে কৃত্রিম উপগ্রহগুলো উৎক্ষেপণ করা হয়।
আইএসআরও বলেছে, কৃত্রিম উপগ্রহগুলোর মধ্যে একটি ভারতের। এ ছাড়া যুক্তরাষ্ট্রের রয়েছে ১৩টি, যার একটি ইন্টারনেটের সার্চ জায়ান্ট গুগলের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের। কৃত্রিম উপগ্রহগুলোর সবচেয়ে বড়টির ওজন ৭০০ কেজি। আর সবচেয়ে ছোটটির ওজন দেড় কেজি। এখন পর্যন্ত এক প্রকল্পে সবচেয়ে বেশিসংখ্যক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের রেকর্ডটি রাশিয়ার। ২০১৪ সালে দেশটি একসঙ্গে ৩৭টি উপগ্রহ উৎক্ষেপণ করে।