৩১ বছরে আসাম থেকে প্রায় ৩০ হাজার অবৈধ বসবাসকারী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসাম চুক্তি সম্পাদনের পর দীর্ঘ ৩১ বছরে আসাম থেকে ২৯ হাজার ৭১২ জন অবৈধ বিদেশি নাগরিক বা অবৈধ বসবাসকারীকে আসাম থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের আসাম চুক্তি রূপায়ণকারী মন্ত্রী কেশব মহন্ত।

গতকাল সোমবার আসাম রাজ্য বিধানসভায় বিধায়ক তপন কুমার গগৈর প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী কেশব মহন্ত। মন্ত্রী বলেছেন, ১৯৮৫ সালে স্বাক্ষর হয়েছিল আসাম চুক্তি। এই চুক্তি অনুসারে আসাম থেকে অবৈধ বহিরাগত বা বিদেশিদের বহিষ্কার এবং আসামের আন্তর্জাতিক সীমান্ত কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার কথা ছিল। কিন্তু সেই চুক্তি সম্পাদনের ৩১ বছর কেটে গেলেও এখনো তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। মন্ত্রী বিধায়কের প্রশ্নের জবাবে বলেছেন, এই ৩১ বছরে আসাম থেকে ২৯ হাজার ৭১২ জন অবৈধ বসবাসকারীদের বহিষ্কার করা হয়েছে। তবে সীমান্তের বহু এলাকায় এখনো কাঁটাতারের বেড়া লাগানো যায়নি।