৩১ মার্চ বর্ধমান বিস্ফোরণের ঘটনার অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের চাঞ্চল্যকর বিস্ফোরণের ঘটনার অভিযোগপত্র দেওয়া হচ্ছে ৩১ মার্চ। ঘটনার তদন্তে নিয়োজিত ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এ অভিযোগপত্র দেবে। গতকাল এনআইএর সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
অভিযোগপত্র দেওয়া হচ্ছে ২৮ জনের বিরুদ্ধে। এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ১৬ জন। আর ফেরার আছেন ১২ জন। আসামিদের মধ্যে মুফাজ্জল আলী ওরফে লাদেনকে রাজসাক্ষী করা হচ্ছে।
গত বছরের ২ অক্টোবর বর্ধমান শহরের উপকণ্ঠে খাগড়াগড়ের একটি দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।