৩৬-এ পা রাখা সানির অজানা কথা
পর্ন ছবির তারকা থেকে বলিউডে পা রাখা সানি লিওনের জন্মদিন। আজ রোববার ৩৬-এ পা রেখেছেন সানি। ছবির জগতে আসার আগে সানি পেডিয়াট্রিক নার্সিং নিয়ে পড়াশোনা করেছিলেন। কাজ করছিলেন জার্মান বেকারিতে। মাত্র ১৯ বছর বয়সে তাঁর রুপালি পর্দায় প্রবেশ। ‘জিসম ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সানি। এরপর শাহরুখ খানসহ অনেকের সঙ্গেই অভিনয় করেছেন।
এবার শিখ পাঞ্জাবি পরিবারের মেয়ে থেকে তারকা হওয়া সানি লিওনকে নিয়ে বিশেষ কিছু তথ্য জেনে নেওয়া যাক।

* বলিউডের আগে ভারতীয় টেলি দুনিয়ায় প্রবেশ সানির। ২০০৫ সালে ভারতীয় টেলিভিশনে প্রথমবার মুখ দেখান তিনি। এমটিভি অ্যাওয়ার্ডস শো-এ রেড কার্পেট রিপোর্টার হয়েছিলেন তিনি।
* বলিউডে পাকাপাকিভাবে আসন গড়ার আগেই ভারত ঘুরে যান মোট চারবার। পরে কাজের সূত্রে এখন পাকাপাকিভাবে ভারতেই থাকেন।
* স্বামী ড্যানিয়েল ওয়েবারও একজন প্রযোজক।

* বলিউড ছাড়াও দক্ষিণের সিনেমায় কাজ করেছেন সানি। বলিউডে আমিরের সিনেমা সবচেয়ে পছন্দ সানির। আমিরের ‘দিল’ সিনেমাটি দেখার পর থেকেই তিনি আমিরের বড় ভক্ত।
* সানি প্রথমে ‘প্লেবয়’ ওয়েবসাইটের ভাইস প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০০৮ সালে ছাড়াছাড়ি হয়ে যায়। পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটারের সঙ্গে ডেট করেন। তবে সেটাও বেশি দিন টেকেনি। এরপর ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বিয়ের ঘোষণা দেন সানি।

* সানি লিওন কিন্তু পশুপ্রেমী। তাঁর লিলু ও চপার নামে দুটি পোষ্য প্রাণীও আছে। এ ছাড়া ‘পিপলস ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস’ বা পেটার হয়ে স্বেচ্ছায় অর্থ সংগ্রহ করেন তিনি।
* সানি ২০১৬ সালে নিজের মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। তিনিই প্রথম ভারতীয় তারকা, যাঁর মোবাইল অ্যাপ আছে।
* ২০১৬ সালে বিবিসি ১০০ প্রভাবশালী নারীর একটি তালিকা তৈরি করেছিল। এই তালিকায় সানি লিওনের সঙ্গে চারজন ভারতীয় নারী ছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘এটা আপনার অধিকার যে নারী হিসেবে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন।’ তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।