৩৭ জন কর্মকর্তাকে বদলির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন পুলিশসহ ৩৭ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে সরিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছেন হুগলির জেলা প্রশাসক এবং মালদহ, বর্ধমান, নদীয়া ও দিনাজপুরের চার পুলিশ সুপার।
সরিয়ে দেওয়া কর্মকর্তাদের মধ্যে আরও রয়েছেন ২৫টি থানার ওসি এবং আইসি, কলকাতা উত্তর ও দক্ষিণের নির্বাচনী কর্মকর্তা, মালদহের এসডিও, কান্দি ও বনগাঁর এসডিপিও, ইটাহারের বিডিও এবং উত্তর চব্বিশ পরগনার তথ্য অফিসার। তাঁদের জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন থেকে দেওয়া নির্দেশনামায় আরও বলা হয়েছে, নির্বাচনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য কমিশন থেকে পাঁচজন রাজ্য নির্বাচন অধিকর্তা বা সিইওকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে।