৪শ কোটি রুপির বিমানকে ধাক্কা মারল বাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের কলকাতা বিমানবন্দরে গতকাল মঙ্গলবার ভোরে যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে থাকা একটি বিমানে ধাক্কা মারে জেট এয়ারের যাত্রী বহনকারী বাস। এতে কেউ হতাহত না হলেও বিমানটির বড় ধরনের ক্ষতি হয়েছে।
বাসের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার এটিআর বিমানটির ইঞ্জিনসহ বিভিন্ন অংশের গুরুতর ক্ষতি হয়। তবে ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনায় বাসটিরও কিছু ক্ষতি হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে বিমানটির আসামের শিলচর যাওয়ার কথা ছিল। এয়ার ইন্ডিয়া বলেছে, উড়োজাহাজটির দাম ৪শ কোটি রুপি।
ধাক্কা দেওয়া বাসের চালকের নাম মোমিন আলী। তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানা গেছে। কলকাতা বিমানবন্দরের পরিচালক এ কে শর্মা বলেন, মোমিন আলী জানিয়েছেন, রাতের পালা শেষ করে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। আর এ জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানে ধাক্কা মারেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, বাসচালক মাতাল ছিলেন না।