৪১তম কলকাতা বইমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ৪১তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হলো গতকাল বুধবার। সন্ধ্যায় ঘণ্টা বাজিয়ে মিলনমেলা ময়দানে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোস্টারিকার লেখিকা রোক্সানা পিন্টো লোপেজ।
আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ বইমেলা চলবে। এবারের কলকাতা বইমেলায় সাড়ে তিন হাজার বর্গফুট আয়তনের সবচেয়ে বড় প্যাভিলিয়নটি বাংলাদেশের। এটি তৈরি করা হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন কান্তজিউ মন্দিরের আদলে। উদ্বোধনের দিনেই স্থানীয় বইপ্রেমীদের আকৃষ্ট করে বাংলাদেশ প্যাভিলিয়ন। বাংলাদেশ প্যাভিলিয়ন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।