৪৭৪ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ৪৭৪ কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে। দেশটির প্রতিরক্ষা ক্রয় পরিষদ গত মঙ্গলবার রাতে বৈঠক করে এই প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়টি অনুমোদন করেছে। গতকাল বুধবার ভারতের একজন কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপির।
নতুন সরঞ্জাম কেনার আওতায় ভারত বোয়িং কোম্পানির কাছ থেকে চারটি দূরপাল্লার টহল উড়োজাহাজ কিনতে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতের বৈঠকে প্রতিরক্ষা ক্রয় পরিষদ মূলত বিমান প্রতিরক্ষা কামান ও নৌবাহিনীর জন্য দূরপাল্লার টহল উড়োজাহাজ কেনা সংশ্লিষ্ট প্রস্তাবগুলো অনুমোদন করে। পরিষদ ৪২৮টি বিমান প্রতিরক্ষা কামানের চাহিদা অনুমোদন করেছে।