৫৫০ ভুয়া চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে সরকারি, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে অন্তত ৫৫০ জন ভুয়া চিকিৎসক আছেন। গত বুধবার রাজ্য পুলিশের মহাপরিচালক সুরজিৎকর পুরকায়স্থের কাছে ভুয়া চিকিৎসক-সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেন সিআইডির অতিরিক্ত মহাপরিচালক রাজেশ কুমার। প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে ১৬ জনকে চিহ্নিত করে তাঁদের গ্রেপ্তারপ্রক্রিয়া শুরু করেছে সিআইডি। এ ছাড়া যেসব ভুয়া চিকিৎসকের হদিস তারা পেয়েছে, তাদের নজরদারিতে রাখা হয়েছে। তিনজন সিআইডির জালে ধরা পড়েছেন। তাঁরা হলেন কলকাতার এন্টালির নরেন পান্ডে ও দিনাজপুরের কাইজার আলম। অন্যজনের নাম জানা যায়নি। নরেন পান্ডে কলকাতার বাইপাসের একটি নামী নার্সিংহোমে ডাক্তারি করেছেন। ফি নিয়েছেন ১ হাজার রুপি করে।