৬ বছরের শিশুকে মোদির উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি হাতে মধ্যপ্রদেশের ছয় বছর বয়সী শিশু ভব্য আওতে। ছবি: এনডিটিভির সৌজন্যে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি হাতে মধ্যপ্রদেশের ছয় বছর বয়সী শিশু ভব্য আওতে। ছবি: এনডিটিভির সৌজন্যে

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দিওয়াস শহরের ছয় বছরের শিশু ভব্য আওতে এ বছর তার জন্মদিন উপলক্ষে অন্য রকম এক উপহার পেয়েছে। উপহারটি হলো ‘তোমাকে ধন্যবাদ’ লেখা একটি চিরকুট। আর এ চিরকুটটি পাঠিয়েছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বুধবার এনডিটিভির খবরে জানানো হয়, গত ২৫ জানুয়ারি ছিল ভব্যর ষষ্ঠ জন্মদিন। ওই দিন ভব্য ঠিক করে, সে তার মাটির ব্যাংক ভেঙে জমানো ১০৭ রুপি মোদির কল্যাণ তহবিলে দান করবে।

ভব্যর ভাষ্য, প্রতিদিন স্কুলে যাওয়ার পথে গরিব শিশুদের দেখে সে। ওদের জন্য কিছু করার ইচ্ছে জাগে তার। ভব্য বলে, ‘তাই দাদার সাহায্য নিয়ে আমি মোদি আঙ্কেলকে একটি চিঠি লিখি এবং গরিব শিশুদের কল্যাণের জন্য ১০৭ রুপি দান করি। মোদি আঙ্কেল যে আমার অবদানকে স্বীকৃতি দিয়েছেন এবং এর জন্য চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছেন, এতে আমি খুব খুশি হয়েছি।’

ভব্যর ছোট্ট এ অবদানের স্বীকৃতি মেলায় ভীষণ খুশি হয়েছেন তার দাদা সুনীল আওতে। তিনি বলেন, ‘ভব্য প্রতিনিয়ত প্রশ্ন করতে পছন্দ করে। সে স্কুলে যাওয়ার পথে প্রায়ই আমাকে জিজ্ঞেস করত, কেন দরিদ্র শিশুরা স্কুলে যায় না।’ আমি বলতাম, ‘ওদের টাকা নেই তাই। এটি তাকে ওই শিশুদের জন্য টাকা জমাতে আগ্রহী করেছে এবং প্রধানমন্ত্রীকে টাকা পাঠাতে আমি ওকে সাহায্য করেছি।’