৬০০ ফুট লম্বা কেক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬০০ ফুট লম্বা একটি কেক তৈরি করে সাড়া ফেলে দিয়েছে ভারতের কেরালা রাজ্যের একটি বেকারি। ইতিমধ্যে এই কেকটি লিমকা বুক অব রেকর্ডসে ভারতের সবচেয়ে লম্বা কেক হিসেবে স্বীকৃতি পেয়েছে। কেকটির ওজন তিন হাজার ১২০ কেজি।
কেরালা রাজ্যের পুঝাক্কালে আয়োজিত তিন দিনব্যাপী বেকারিসামগ্রী প্রদর্শনীতে এই কেকটি প্রদর্শিত হয়। গতকাল শনিবার ছিল এই প্রদর্শনীর শেষ দিন। এই প্রদর্শনীতে অংশ নিয়েছে ১০০টি বেকারি। এর আগে ভারতে ৩৫৩ ফুট লম্বা কেক তৈরির রেকর্ড রয়েছে। সেটি ছিল ২০১২ সালে।