প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাম উন্নয়নের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের নিজ এলাকার একটি করে গ্রাম বেছে নিয়ে ‘দত্তক নেওয়ার’ আহ্বান জানিয়েছিলেন গত অক্টোবর মাসে। সেই আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত ভারতীয় আইনসভার উভয় কক্ষের ৬৬১ জন সাংসদ ৬৬১টি গ্রাম দত্তক নিয়েছেন। সোমবার রাজ্যসভায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী বীরেন্দ্র সিং। এই সাংসদদের মধ্যে রয়েছেন ৪৮৫ জন লোকসভার এবং ১৭৬ জন রাজ্যসভার সাংসদ। পার্লামেন্টের দুই অংশের মোট সদস্যসংখ্যা ৭৮১। এর মধ্যে লোকসভার সদস্য ৫৪৩ এবং রাজ্যসভার সদস্য ২৩৮।