প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজস্থান রাজ্যে সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একটানা ৭৬৫ দিন, অর্থাৎ দুই বছরেরও কিছু বেশি সময় ধরে সচল থেকে ইতিহাস গড়েছে। বেশির ভাগ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রই রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত প্রতিবছর সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। রাজস্থানের ২২০ মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণবিক চুল্লি যুক্তরাষ্ট্রের একই ক্ষমতাসম্পন্ন একটি চুল্লিকে পেছনে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রেরটি টানা ৭৩৯ দিন সচল ছিল। ভারতের এই অর্জনের প্রশংসা করেছেন লন্ডনের ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মহাপরিচালক অ্যাগনেটা রাইজিং। এনডিটিভি