প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গুজরাট রাজ্যে মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের বেশির ভাগই বন্যার পানিতে ভেসে যান, কিংবা ভূমিধস অথবা ধসে পড়া ঘরবাড়ির চাপায় মারা যান। এ ছাড়া বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে আরও অন্তত নয় হাজার মানুষ। উত্তরাখণ্ডের কেদারনাথ ও বদ্রিনাথ মন্দিরে যাওয়ার পথে বন্যায় আটকা পড়েছেন সহস্রাধিক হিন্দু তীর্থযাত্রী। উত্তর ভারতের আসাম রাজ্যের রাজধানী গুজরাটেও বন্যা দেখা দিয়েছে।
পিটিআই