৮১৪ কামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ হাজার ৭৫০ কোটি রুপি দামে ৮১৪টি কামানসহ গোলন্দাজ সরঞ্জাম কিনতে যাচ্ছে ভারত। নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার গত শনিবার এ ব্যাপারে একটি প্রস্তাব চূড়ান্ত করেন। ১৯৮৬ সালের বোফর্স কেলেঙ্কারির পর ভারতীয় সেনাবাহিনী প্রায় তিন দশকে কোনো কামান কেনেনি। প্রতিরক্ষা ক্রয় পরিষদে (ডিএসি) প্রথম সভাপতিত্বের দিনেই ৮১৪টি কামান কেনার সিদ্ধান্ত নিলেন পারিকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, অস্ত্রগুলো কেনার সিদ্ধান্তটি দীর্ঘদিন ধরে অমীমাংসিত ছিল। অস্ত্র সংগ্রহের এই প্রক্রিয়ায় নতুন প্রস্তাব আহ্বান করা হবে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারবে। তবে শীর্ষ অংশীদার হওয়ার ক্ষেত্রে ভারতীয় প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে। ‘ক্রয় এবং তৈরি’ প্রক্রিয়ায় এসব কামান সংগ্রহ করা হবে। প্রক্রিয়াটি গত বছরই শুরু করা হয়েছে। পিটিআই