৯০ বছরের দাম্পত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করমচাঁদ ও কারতারি দম্পতি।
করমচাঁদ ও কারতারি দম্পতি।

সেঞ্চুরি করতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। তবে তেমনটাই আশা করেন জীবনের ৯০ বছর একসঙ্গে পার করা এক দম্পতি। তাঁদের সন্তান-সন্ততি, নাতি-নাতনিদেরও একই আশা।

ভারতীয় বংশোদ্ভূত এই দম্পতি হলেন করমচাঁদ ও কারতারি। এঁদের মধ্যে করম চাঁদের বয়স ১০৯ ও কারতারির ১০২ বৎসর।

দীর্ঘদিন ধরেই এ দম্পতি বাস করছেন যুক্তরাজ্যে। গত রোববার যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ডের নিজ বাসভবনে তাঁরা যৌথভাবে জন্মদিন পালন করেন।

এ দম্পতির দাবি, বর্তমানে তাঁরাই বিশ্বের সবচেয়ে সবচেয়ে প্রবীণ দম্পতি।

করমচাঁদ ও কারতারি দম্পতির ছেলে-মেয়ে আটজন। আর নাতি-নাতনির সংখ্যা ২৭।

করমচাঁদের ছেলে পল চাঁদ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ১৯২৫ সালে তাঁর মা-বাবার বিয়ে হয়। ১৯৬৫ সালে তাঁরা পাঞ্জাব থেকে যুক্তরাজ্যে আসেন।