‍র‍্যাংক ও পেনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর ভাতা নিয়ে কয়েক দশকের লড়াইয়ে জয়ী হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ৩০ লাখ সাবেক সদস্য। গতকাল শনিবার দেশটির সরকার ‘এক ‍র‍্যাংক, এক অবসর ভাতা’ মেনে নিয়েছে। এর ফলে একজন সেনাসদস্য যখনই অবসরে যান না কেন, একই পদমর্যাদার সবাই সমান অবসর ভাতা পাবেন। ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরা সাধারণত অন্যান্য সরকারি খাতের কর্মীদের চেয়ে আগেই অবসরে চলে যান। বর্তমান নিয়মানুযায়ী, অবসরে যাওয়ার সময়কার বেতনকাঠামোর ভিত্তিতে সেনাসদস্যদের অবসর ভাতা ঠিক করা হয়। নতুন সিদ্ধান্ত অনুসারে, সাবেক সেনাসদস্যরা এখন থেকে ২০১৩ সালের বেতনের ভিত্তিতে অবসর ভাতা পাবেন।
এএফপি