'অসহিষ্ণুতা বিতর্ক বানানো ছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং বলেছেন, একটি মহল ‘টাকা খেয়ে’ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে অহেতুক বিতর্ক ছড়িয়েছে। তাঁর দাবি, বিহারের নির্বাচনে ফায়দা হাসিলের জন্যই এই বিতর্ক তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দুই দিনের আঞ্চলিক প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘এই বিশেষ বিতর্ক (অসহিষ্ণুতা নিয়ে) আদতে কোনো বিতর্কই নয়। এটি অতিকল্পনাপ্রবণ কিছু মাথার বানানো গল্প, যারা এ জন্য প্রচুর অর্থকড়ি পেয়েছে।’
এনডিটিভি