'আইএসআইয়ের এজেন্ট, ভারতে থাকতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার সকালে অবতরণ করেই এক ব্যক্তি নিজেকে আইএসআইয়ের গোয়েন্দা দাবি করলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেন। আইএসআই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা।

দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লি আসা ৩৮ বছর বয়সী মুহাম্মদ আহমদ শেখ মুহাম্মদ রফিক নামের ওই পাকিস্তানি ব্যক্তি হেলপ ডেস্কে গিয়ে বলেন, ‘আমি আইএসআইয়ের গোয়েন্দা। তবে আর ওদের হয়ে কাজ করতে চাই না। বরং ভারতে থেকে যেতে চাই।’

পাকিস্তানি নাগরিক মুহাম্মদ আহমদ তাঁর সঙ্গে থাকা কথিত আইএসআইয়ের কিছু নথিপত্র দেখান।