'আইএসের হামলার আশঙ্কার ব্যাপারে সতর্ক ভারত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হুমকির ব্যাপারে সতর্ক রয়েছে ভারত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গতকাল মঙ্গলবার এ কথা বলেছেন। আইএসবিরোধী লড়াইয়ে ফ্রান্সের প্রতি ‘দৃঢ় সমর্থনের’ ঘোষণাও দিয়েছে নয়াদিল্লি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শুক্রবার ভয়াবহ হামলার পর ভারতেও একই ধরনের হামলার আশঙ্কায় নয়াদিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার সতর্কতা জারি করে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু নয়াদিল্লির ফ্রান্স দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা দেন, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে প্যারিসকে সব ধরনের সহযোগিতা করবে ভারত। আর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ গতকাল সাংবাদিকদের বলেন, আইএস কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্যই হুমকি। ভারত এ ব্যাপারে সতর্ক রয়েছে।
ভারতের গোয়েন্দা সূত্র বলছে, ইরাক ও সিরিয়ায় প্রায় ২০ জন ভারতীয় আইএসের পক্ষে লড়াই করছেন।