প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের মাধ্যমে কথিত উসকানিমূলক লেখা পোস্ট করায় ভারতে এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়। প্রভাব সিং নামের গ্রেপ্তার হওয়া ওই সাংবাদিক পূর্ব ভারতের ছত্তিশগড় রাজ্যের বাস্তার অঞ্চলের পরিস্থিতি নিয়ে পুলিশের সমালোচনা করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। বিভিন্ন মানবাধিকার সংগঠন বলছে, বাস্তার অঞ্চলের মানুষ নিরাপত্তা বাহিনীর নিগ্রহের শিকার হচ্ছে। ছত্তিশগড়ে নিষিদ্ধ ঘোষিত মাওবাদীদের শক্ত ঘাঁটি রয়েছে। পুলিশ বলেছে, প্রভাব সিংকে উসকানিমূলক লেখা পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আইন যথাযথভাবে মেনেই তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এএফপি