'ক্যালকাটা হাইকোর্ট'ই থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানীর নাম আগে ছিল ক্যালকাটা। এখন হয়েছে কলকাতা। এই পরিবর্তনের পরও হাইকোর্টের নাম ‘ক্যালকাটা হাইকোর্ট’-ই থেকে গেছে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত নেয়, সব মেট্রোপলিটন শহরের নামে হবে সংশ্লিষ্ট হাইকোর্টের নাম। তবে এই সিদ্ধান্তে সায় দেননি ক্যালকাটা হাইকোর্ট। ফলে ক্যালকাটা হাইকোর্টের নাম আর পরিবর্তন করা হচ্ছে না।