'গোয়েন্দা ব্যর্থতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সেনাসদস্যদের ওপর হামলার ঘটনার জন্য গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহ। ওই হামলায় নিহত ১৮ সেনাসদস্যের স্মরণে রাজ্যের রাজধানী ইমফলে গতকাল শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিমত দেন। তবে সেনাবাহিনী গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ নাকচ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী ওকরাম বলেন, বৃহস্পতিবারের হামলা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য শিক্ষণীয়। এ ঘটনার দায় তাদেরই নিতে হবে। তবে স্থানীয় সেনা অধিনায়ক মেজর জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘ঘটনাটিকে গোয়েন্দা ব্যর্থতার ফল বলা যায় না। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করি এবং সেগুলোর ভিত্তিতে কার্যক্রম চালাই।’
এনডিটিভি