প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত বলেছেন, ‘গো-রক্ষার নামে সহিংসতা এর উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে। সবারই আইন মেনে চলা উচিত।’ রাজধানী নয়াদিল্লিতে গতকাল রোববার জৈন ধর্মগুরু মহাবীরের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই সঙ্গে অবশ্য ভারতজুড়ে গরু জবাই নিষিদ্ধ করতে আইন প্রণয়নেরও দাবি জানিয়েছেন ভগবত। বর্তমানে দেশটির বেশ কয়েকটি রাজ্যে গরু জবাই নিষিদ্ধ। রাজস্থানের আলওয়াড় জেলায় সম্প্রতি গরুর দুগ্ধ খামারের মুসলিম মালিক পেহলু খানকে মারধর করার ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে।