প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য জঙ্গিবাদ একটি বড় সমস্যা বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সেখানকার মুখ্যমন্ত্রীদের সম্মেলনে এ কথা বলেন গগৈ। গতকাল বৃহস্পতিবার থেকে আসামের গুয়াহাটিতে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিবাদ দমনে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চান গগৈ। তিনি বলেন, এখন ছোট জাতিগোষ্ঠীগুলোও এই তৎপরতায় যুক্ত হয়েছে।
ডিএনএ