প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রার তাজমহল একসময় হিন্দু মন্দির ছিল বলে ভারতের একদল আইনজীবী যে দাবি করছেন, তা নাকচ করে দিয়েছে দেশটির সরকার। সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা বলেছেন, সরকার এ দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি। সপ্তদশ শতকে মোগল সম্রাট শাহজাহানের আমলে আগ্রায় তাজমহল নির্মাণ করা হয়। এটি সম্রাট শাহজাহানের তৃতীয় স্ত্রী মমতাজ মহলের সমাধিসৌধ। বিশ্বখ্যাত তাজমহলকে মন্দির হিসেবে হিন্দুদের কাছে হস্তান্তর করা উচিত বলে আগ্রা শহরের ছয়জন আইনজীবী গত বছর আদালতে আবেদন করেন। এতে বলা হয়, তাজমহল একসময় শিবমন্দির ছিল। এ ব্যাপারে তাঁদের কাছে ‘জোরালো প্রমাণ’ রয়েছে। তাই স্থাপনাটিকে হিন্দু মন্দির ঘোষণা করা হোক।
বিবিসি