'দ্রুততম' ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন ‘গতিমান এক্সপ্রেস’ গতকাল মঙ্গলবার যাত্রা শুরু করেছে। এটি রাজধানী নয়াদিল্লি থেকে আগ্রা পর্যন্ত চলাচল করবে। দেশটির রেলমন্ত্রী সুরেশ প্রভু এ ট্রেন উদ্বোধনকে ‘দ্রুতগতির রেলভ্রমণে নতুন যুগের সূচনা’ আখ্যা দিয়েছেন। নতুন ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এর চেয়ে দ্বিগুণ বেশি গতির ট্রেন চীন, জাপান, ফ্রান্সসহ কয়েকটি দেশে ইতিমধ্যে চালু রয়েছে। তবে ভারতে এত দিন পর্যন্ত দ্রুততম ট্রেন ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতির রাজধানী এক্সপ্রেস। গতিমান এক্সপ্রেস শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন চলবে। গাড়িটিতে যাত্রীরা নানা রকমের খাবার, ওয়াইফাই এবং বিনোদনের সুবিধা পাবেন।
এএফপি