প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্ক সম্মেলনে অংশ নিতে আগামী নভেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানে যেতে পারেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক মন্তব্যে পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনার গৌতম বামবাওয়ালে এ কথা জানান। তবে এ কূটনীতিক এ-ও বলেন, এটি আজকের অবস্থান। সামনের দিনে পরিস্থিতি কী মোড় নেবে, তা তিনি জানেন না। সোমবারও করাচিতে এক অনুষ্ঠানে বামবাওয়ালে বলেন, ‘ভবিষ্যতের কথা আমি বলতে পারছি না। এখনকার কথা বললে বলতে পারি যে প্রধানমন্ত্রী মোদি সার্ক সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে যাওয়ার কথা ভাবছেন।’ দিল্লি ও ইসলামাবাদের সম্পর্কে বিশ্বাস ও আস্থা কমার কথাও তিনি এ সময় স্বীকার করেন। দিল্লির শীর্ষ সরকারি কমকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রীর পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।