'পুলিশের হাত ছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নাগাল্যান্ডে কারাগারে আটক অবস্থায় গণপিটুনিতে নিহত ব্যক্তির ভাই দাবি করেছেন, তিনি স্থানীয় বিভিন্ন সংগঠনের বলির পাঁঠায় পরিণত হয়েছেন। আরও দাবি করেছেন, এর পেছনে পুলিশের ইন্ধন ছিল। খবর এনডিটিভির।
নিহত সৈয়দ ফরিদ উদ্দিনের ভাই জামাল উদ্দিন গতকাল শনিবার এনডিটিভিকে বলেন, ‘যে মেয়েটি ধর্ষণের অভিযোগ করেছে, সে আমার ভাইয়েরই স্ত্রীর জ্ঞাতি বোন। পুলিশ বলেছে, মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে মেয়েটি ধর্ষণের শিকার হয়নি।’
গত শুক্রবার ফরিদকে কারাগার থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তখন নাগাল্যান্ড পুলিশ দাবি করে, তিনি অবৈধ বাংলাদেশি অভিবাসী। এ প্রসঙ্গে নিহত ফরিদের ভাই জামাল উদ্দিন বলেন, ‘কীভাবে আমরা বাংলাদেশের নাগরিক হব? আমি এবং আমার ভাই কামাল খান ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছি। আরেক ভাই ইমাম উদ্দিন খান ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে নিহত হন।’
জামাল দাবি করেন, তাঁদের বাবা সৈয়দ হুসেন খান ভারতের বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।