প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্ধ্র প্রদেশের জনগণকে বেশি করে সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। রাজ্যে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি এই আহ্বান জানান তিনি। চন্দ্রবাবু বলেন, ‘আমারও একটিমাত্র সন্তান। আজকাল অনেকেই সন্তান নেওয়া থেকে বিরত থাকেন।’ মুখ্যমন্ত্রী জানান, এখন রাজ্যে জন্ম ও মৃত্যুহার প্রায় সমান। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই প্রবণতা চলতে থাকলে রাজ্যে একসময় জনসংখ্যা কমতে শুরু করবে। এই চন্দ্রবাবুই একসময় ছোট পরিবার গড়তে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। টাইমস অব ইন্ডিয়া