'ব্যবসার আগে জনস্বাস্থ্য'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বুধবার এক নির্দেশনায় বলেছেন, আগামী ১ এপ্রিল থেকে চতুর্থ পর্যায়ের নিঃসরণ বিধির সঙ্গে অসংগতিপূর্ণ গাড়ি বিক্রি করা যাবে না। আদেশে আদালত বলেছেন, ব্যবসায়িক স্বার্থের চেয়ে জনস্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ। এর আগে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তৃতীয় পর্যায়ের নিঃসরণ বিধি মেনে তৈরি করা ৮ লাখ গাড়ি বিক্রির আবেদন জানিয়েছিল। তাতে কেন্দ্রীয় সরকারও সমর্থন দিয়েছিল। এরপর কোম্পানিগুলো ১ এপ্রিলের পর তৃতীয় পর্যায়ের নিঃসরণ বিধি অনুযায়ী গাড়ির উৎপাদন বন্ধে রাজি হলেও নিবন্ধন দেওয়া অব্যাহত রাখার পরামর্শ দেয়। কিন্তু আদালতের এ আদেশে ওই ধরনের গাড়ি বিক্রি নিষিদ্ধ হয়ে গেল।