প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে মোবাইল ফোনের টুজি তরঙ্গ বরাদ্দ দেওয়ার নীতির বিষয়ে তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ভুল বুঝিয়েছিলেন টেলিযোগাযোগমন্ত্রী এ রাজা। কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) গতকাল বুধবার আদালতে এসব কথা বলেছে। শুনানিতে বিশেষ সরকারি কৌঁসুলি আনন্দ গ্রোভার বলেন, মন্ত্রী রাজা অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দিতে সর্বশেষ সময়সীমা এগিয়ে আনেন।
মনমোহনকে লেখা মন্ত্রী এ রাজার একটি চিঠির প্রতি ইঙ্গিত করে কৌঁসুলি বলেন, ‘আগে আসলে আগে পাওয়া এবং সর্বশেষ সময়সীমার বিষয়ে রাজা তাঁকে ভুল বুঝিয়েছেন।’ এনডিটিভি