'ভুল হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে সিপিএমের নির্বাচনী লড়াইয়ে অংশ গ্রহণ করা ভুল হয়নি বলে মন্তব্য করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শনিবার রাজ্য কমিটির বৈঠকে এ কথা বলেন তিনি। কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনী লড়াইতে যোগ দেওয়ার কারণে সিপিএমের একাংশের প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন রাজ্য সিপিএমের সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দলের নেতাদের একাংশ এই জোট করাকে মোটেই ভালো চোখে দেখছেন না। শনিবার কলকাতায় সিপিএমের রাজ্য কমিটি দুই দিনের বৈঠকে বসে। বৈঠকে সূর্যকান্ত মিশ্র তাঁর সম্পাদকীয় প্রতিবেদনে বলেছেন, কংগ্রেসের সঙ্গে জোট করে দল শক্তি ফিরে পেয়েছে। এই জোট না হলে দলের নির্বাচনী ফলাফল আরও খারাপ হতো।