প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সিবিআইকে দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমার মুখ বন্ধ করতে পারবেন না। যদি জেলে যেতে হয় যাব।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে কলকাতার শহীদ মিনার ময়দানে জমিয়তে উলামায়ে হিন্দ আহূত এক জনসভায় এ কথা বলেন মমতা। সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘একদিকে সংবিধান দিবস পালন করবে আর অন্যদিকে অসহিষ্ণুতা চলবে, এটা চলতে পারে না। আমার কাছে সব ধর্ম সমান। সন্ত্রাসের কোনো ধর্ম হয় না।’