প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অর্থনীতিকে যেভাবে দাঁড় করিয়েছেন, তাতে তাঁর অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত। এ মন্তব্য মমতার ঘনিষ্ঠ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। তাঁর ব্যাখ্যা, মমতা যেভাবে সাবেক বাম সরকারের আমলের ঋণগ্রস্ত পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে শক্ত ভিতে দাঁড় করিয়েছেন, তাঁর তুলনা নেই। শনিবার পশ্চিমবঙ্গের আসানসোলে এ কথা বলেন অরূপ বিশ্বাস। মন্ত্রীর কথায়, ‘সিপিএমের নেতারা এই ভেবে নিশ্চিত ছিলেন যে মমতার হাতে তুলে দিয়েছেন ঋণগ্রস্ত বাংলা। তিনি রাজ্য চালাতে পারবেন না।’