'মা কা বেটা'

ভারতের উত্তর প্রদেশের মীরাটের বাসিন্দা শ্বেতলানা সিংয়ের বয়স ২৫ বছর। উচ্চতা ৭ ফুট ২ ইঞ্চি। ২০১২ সাল পর্যন্ত ভারতের সবচেয়ে লম্বা নারী হিসেবে তাঁর নাম ছিল গিনেস বুকে। সেই শ্বেতলানার পাঁচ বছর বয়সী ছেলে করণ সিং গিনেস রেকর্ডে নাম লিখিয়েছে। এই বয়সে তার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। করণ এখন তার বয়সী যে কোনো ভারতীয়র চেয়ে লম্বা।
ছেলের অস্বাভাবিক উচ্চতা নিয়ে চিন্তিত ছিলেন করণের বাবা-মা। বাবা সঞ্জয় সিং বলেছেন, ‘সে যখন স্কুলে যেতে শুরু করল, তখন অন্য বাচ্চারা করনকে দেখে পালিয়ে যেত। কিন্তু ধীরে ধীরে সব পাল্টাতে শুরু করে। এখন ওর অনেক বন্ধু হয়েছে।’
সঞ্জয় সিং আরও জানান, করণ একা নয়, গিনেস বুকে তার মায়েরও নামে উঠেছিল। মা সোয়েতলানা সিংয়ের বয়স এখন ২৫ বছর। তিনি ৭ ফুট ২ ইঞ্চি লম্বা। সোয়েতলানার পরিবারের দাবি, তিনি এই ২৫ বছর বয়সেও লম্বা হচ্ছেন। প্রতি দু্ই বছরে তিনি দুই ইঞ্চি করে বাড়ছেন।
২০১২ পর্যন্ত ভারতের সবচেয়ে লম্বা নারী হিসেবে শ্বেতলানার নাম ছিল গিনিস বুকে। পরে সিদ্দিকা পারভিন ওই রেকর্ডে ভাগ বসান। পশ্চিমবঙ্গের সিদ্দিকা ৮ ফুট ২ ইঞ্চি লম্বা।
মানব শরীরের বৃদ্ধি নিয়ে কাজ করেন মীরাটের চিকিৎসক হরিশ মোহন রাস্তোগি। তিনি বলেন, ২৫ বছর পরও কেউ বাড়ছেন, তা ভাবাটা কঠিন। 'এপিফাইসিস প্রোসেসে মানবদেহের অস্থি বাড়ে। তবে ২১ বছর বয়সের পর আর তা বাড়ে না। তবে কিছু কিছু ক্ষেত্রে অত্যধিক পরিমাণে গ্রোথ হরমোন ক্ষরণ হয়ে গেলে ২৫ বছর বয়স পর্যন্ত কারও কারও উচ্চতা বাড়তে পারে।