'মোগলির' পরিবারের খোঁজ মিলল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের জঙ্গলে বানরের দল থেকে উদ্ধার হওয়া ‘মোগলি’কে তার পরিবার ফিরে পেয়েছে। পরিবারের লোকজন বলেছে, প্রতিবন্ধী মেয়েটি আট বছর ধরে বানরদের সঙ্গে ছিল না। সে মাত্র এক বছর আগে নিখোঁজ হয়।

উত্তর প্রদেশের বাহরাইচ জেলার কাটারনিঘাট বন্য প্রাণী অভয়ারণ্যে বানরের দল থেকে সম্প্রতি উদ্ধার করা হয় মেয়েটিকে। সে তখন বানরের মতো আচরণ করছিল। আপাতদৃষ্টিতে মেয়েটির ঘটনা রুডইয়ার্ড কিপলিংয়ের বিখ্যাত কাহিনি ‘জাঙ্গল বুক’-এর মতো হওয়ায় তাকে বলা হতে থাকে ‘সত্যিকারের মোগলি’।

সংবাদপত্রে এই মোগলির ছবি দেখে হামিদ আলী শাহ নামের এক ব্যক্তি বরাইচ থানায় এবং সেখান থেকে পুলিশের অনুমতি নিয়ে শিশু আশ্রমে যান। তিনি শনাক্ত করেন, মেয়েটি তাঁর হারিয়ে যাওয়া নাতি।

হামিদ আলী শাহ জানান, ২০১৬ সালের ১৮ মার্চ মেয়েটি বাড়ি থেকে নিখোঁজ হয়।