'ম্যান্ডেট নেই বিজেপির'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে মোদি সরকারের প্রথম বর্ষপূর্তির দিনে গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে বলা হয়, রামমন্দির নির্মাণ বা মুসলিম শরিয়া আইন বাতিলের ম্যান্ডেট তারা পায়নি। অযোধ্যায় রামমন্দির নির্মাণ, শরিয়া আইন বাতিল করে সব ভারতীয়ের জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করা ও কাশ্মীরের বিশেষ মর্যাদাবাহী সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা বিজেপির মূল লক্ষ্য বা ‘কোর ইস্যু’। বিজেপি বলেছে, অতীতে শরিক দলের সমর্থনের ওপর নির্ভরশীল ছিল বলে তারা এগুলো বাস্তবায়ন করতে পারেনি। এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। কিন্তু বর্ষপূর্তি উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলনে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, কোর ইস্যু বাস্তবায়নের মতো সংখ্যাগরিষ্ঠতা এখনো তাঁদের নেই।
বিবিসি