প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিখ্যাত ধ্রুপদ ম্যান্ডোলিন বাদক উপ্পলাপু শ্রীনিবাস (৪৫) মৃত্যুবরণ করেছেন। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গত শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। যকৃতের সমস্যা নিয়ে কয়েক দিন আগে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ম্যান্ডোলিন বাদনে অসাধারণ নৈপুণ্যের কারণে ‘ম্যান্ডোলিন’ শ্রীনিবাস নামে পরিচিত হয়ে ওঠেন। মাত্র নয় বছর বয়সে দর্শকদের সামনে প্রথমবার ম্যান্ডোলিন বাজান তিনি। আর মাত্র ২৯ বছর বয়সে ১৯৯৮ সালে ভারত সরকার সম্মানজনক পদ্মশ্রী খেতাবে ভূষিত করে অসামান্য গুণী শিল্পী শ্রীনিবাসকে। দক্ষিণ ভারতীয় কর্ণাটকি সংগীতে তিনিই প্রথম ম্যান্ডোলিন ব্যবহার করেন। বিবিসি ও এনডিটিভি।