'রামমন্দির হবেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) প্রধান প্রবীণ তোগাড়িয়া বলেছেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণে সম্ভাব্য সবকিছু করা হবে। গতকাল রোববার বিহারের পাটনায় সাংবাদিকদের সামনে তোগাড়িয়া অযোধ্যায় রামমন্দির নির্মাণকে ‘প্রধান কর্মসূচি’ আখ্যা দেন। বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরাই ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তর প্রদেশের ষোড়শ শতকে নির্মিত বাবরি মসজিদ ভেঙে ফেলে। উগ্রপন্থীসহ হিন্দু সম্প্রদায়ের অনেকের দাবি, রামমন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছিল।
ডেকান হেরাল্ড