'লিঙ্গবৈষম্য' বিতর্কে ভারতের নাগাল্যান্ড এখনো অচল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লিঙ্গবৈষম্য’ বিতর্ক নিয়ে উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ডে অচলাবস্থা অব্যাহত। নাগাল্যান্ড ট্রাইবস অ্যাকশন কমিটি (এনটিএসি) এবং জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটি (জেসিসি) নামে দুটি সংগঠনের ডাকে ১০ ফেব্রুয়ারি থেকে লাগাতার সকাল-সন্ধ্যা ধর্মঘট চলছে।
রাজ্যের ১২টি শহর এলাকার স্বশাসিত পরিষদের নির্বাচনে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত ঘোষণা করায় স্থানীয় উপজাতিরা ক্ষুব্ধ। রাজ্য সরকার নির্বাচন প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি নারীদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা ঘোষণা করলেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান টিআর জেইলিংয়ের ইস্তফার দাবিতে আন্দোলন চলছে। সকাল-সন্ধ্যা চলরেছ ধর্মঘট। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।