'শান্তিতে' মৃত্যুর প্রত্যাশায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের কলকাতায় ক্যানসারে আক্রান্ত ৮২ বছরের এক বৃদ্ধা ‘শান্তিতে’ মৃত্যুবরণ করার আশায় টানা উপবাস করছেন। নয় দিন পর্যন্ত তিনি পানিও খাচ্ছেন না। জৈনধর্মাবলম্বী এই বৃদ্ধার নাম সোহিনী দেবী দুগার। থাকেন বালিগঞ্জের ম্যান্ডেভিল গার্ডেন্সে। জৈনধর্মের রীতিমতে, দৃশ্যত বেঁচে থাকার আশা নেই এমন বৃদ্ধ-বৃদ্ধা টানা অনাহারের মাধ্যমে স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিতে পারেন। এভাবে মৃত্যুবরণকারী ব্যক্তিকে তাঁদের সমাজে বিশেষ সম্মানের চোখে দেখা হয়। কলকাতা প্রতিনিধি