'হারার জন্যই এ মনোনয়ন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে হারার জন্যই ‘বিহারের মেয়েকে’ মনোনয়ন দেওয়া হয়েছে বলে গত শুক্রবার মন্তব্য করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। তিনি বলেছেন, ‘আমি মীরা কুমারকে অনেক শ্রদ্ধা করি। কিন্তু “বিহার কি বেটি” মনোনয়ন পেয়েছেন কেবল কি হারতে? কেন আগের দুই রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে প্রার্থী করা হলো না?” কংগ্রেসের নেতৃত্বে বিরোধী ১৭ দল গত বৃহস্পতিবার লোকসভার সাবেক স্পিকার মীরা কুমারকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব মীরাকে ‘বিহার কি বেটি’ বলে আখ্যা দেন। কিন্তু নিতীশ কুমার এসব প্রশ্ন তুললেন।