'২০১৯ সাল ভুলে যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতশাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা ওমর আবদুল্লাহ বলেছেন, ‘২০১৯ সালের কথা ভুলে যান। তখন কোনো নেতাই আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পেরে উঠবেন না।’ ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ টুইটে বলেন, ‘বিজেপির জয়ের যে ধারা, তাতে ২০১৯ সালের কথা ভুলে যান। তখন কোনো নেতাকে পাওয়া যাবে না যিনি লোকসভা নির্বাচনে মোদিকে টেক্কা দিতে পারবেন। ...আমার ধারণা মোদি ২০২৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন।’ টাইমস অব ইন্ডিয়া