‘ইতিহাস’ গড়ে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বিয়ের অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও জডি হেইডন

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকাকালে বিয়ে করলেন অ্যান্টনি আলবানিজ। ক্যানবেরায় সরকারি বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডনকে বিয়ে করেন তিনি। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তাঁদের পোষা কুকুর টোটো বিয়ের আংটি বহন করে আনে। নবদম্পতি স্টিভি ওয়ান্ডারের গানের তালে বিবাহস্থল ত্যাগ করেন। ব্যক্তিগত খরচে আয়োজিত এই অনুষ্ঠানের পর নবদম্পতি মধুচন্দ্রিমায় যাবেন। ২০১৯ সালে আলবানিজের প্রথম বিয়ে ভেঙে যায়।