কিশোরী জোয়ান অব আর্কের বীরত্ব

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৯ এপ্রিল। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরী জোয়ান অব আর্ক ফরাসিদের কাছে বীরত্বের প্রতীক
ছবি: এএফপি

ফরাসি কিশোরী জোয়ান অব আর্ক সেই পঞ্চদশ শতাব্দীতে পুরোনো মূল্যবোধকে ভেঙে বাইরে বেরিয়ে এসেছিল। তখন যুক্তরাজ্যের সঙ্গে ফ্রান্সের শত বছরের দীর্ঘ যুদ্ধ চলছিল। সামাজিক বিধিনিষেধ অমান্য করে ১৭ বছরের জোয়ান অব আর্ক যুদ্ধের ময়দানে নামে। ব্রিটিশ বাহিনীর হাত থেকে অরল্যান্স শহরকে মুক্ত করতে ফরাসি বাহিনীর নেতৃত্ব দেয় সে। তবে পরে ব্রিটিশ বাহিনী ও তাদের ফরাসি দোসরদের হাত ধরা পড়ে যায়। বিচারের নাম করে মাত্র ১৯ বছর বয়সে পুড়িয়ে হত্যা করা হয় জোয়ানকে। কিশোরী জোয়ান অর্ব আর্ক ফরাসিদের কাছে বীরত্বের প্রতীক।

অস্ট্রেলিয়ায় ব্রিটিশ উপনিবেশ গড়ার পথ খুলল

ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক ও তাঁর দল ১৭৭০ সালের এই দিনে অস্ট্রেলিয়ার বোটানি উপসাগরে পৌঁছায়। ব্রিটেন থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া প্রথম দল এটি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়া মহাদেশে দীর্ঘদিনের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পথ খুলে যায়।

প্রিন্স উইলিয়ামের বিয়ে

ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। ২০১১ সালের এই দিনে ক্যাথেরিন মিডলটনকে বিয়ে করেন ডিউক অব ক্যামব্রিজ উইলিয়াম। লন্ডনের ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে আয়োজন করা হয় রাজকীয় বিয়ের জমকালো আসর। টিভিতে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি। বিশ্বজুড়ে লাখ লাখ দর্শক টিভির সামনে বসে এ বিয়ের আনুষ্ঠানিকতা দেখেন।

ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ২০১১ সালে বিয়ে করেন ক্যাথেরিন মিডলটনকে
ছবি : রয়টার্স

প্রাণী সুরক্ষায় ডব্লিউডব্লিউএফ চালু

মানুষের কারণে বিশ্বের নানা প্রান্তে প্রাণীদের আবাস ধ্বংস হচ্ছে। বিলুপ্তির মুখে পড়েছে বিভিন্ন প্রজাতির প্রাণিকুল। এসব হুমকি থেকে প্রাণীদের সুরক্ষায় কাজ করে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ)। প্রাণী সুরক্ষায় তহবিল সংগ্রহ করা এর মূল কাজ। ১৯৬১ সালের এ দিনে ডব্লিউডব্লিউএফ যাত্রা শুরু করে।

আরও পড়ুন
আরও পড়ুন