ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রোববার গোপনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন। এই সফরে  আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

ইসরায়েলি একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। সূত্র বলেছে, দুই নেতার বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইরান। তবে এ সফরের বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেনি। ইরান নিয়ে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বাড়ছে। এমনকি ইরান যুদ্ধের মধ্যেও দুই দেশ একে অপরের পাশে থাকছে।

যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এবং আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর সফরের বিষয়টি সিএনএনের কাছে স্বীকার করেন।

এই সময়ে নেতানিয়াহুর আমিরাত সফরের খবর সত্য হলে সেটা হবে বিরল এক ঘটনা। ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রীর এমন গোপন সফর নজিরবিহীন। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। তার আগে নেতানিয়াহু ও আসন্ন নির্বাচনে তাঁর বিরোধীরা কে কতটা ফিলিস্তিনবিরোধী, তা প্রমাণের প্রতিযোগিতায় নেমেছেন।

আরও পড়ুন

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ সম্প্রতি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের আগে ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিল আমিরাত।

আরও পড়ুন

যদিও নেতানিয়াহুর দপ্তর বারবার বলেছে, তারা কোনো সতর্কবার্তা পায়নি।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। পাল্টা জবাব দিতে ইরানে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরানের হামলার অন্যতম লক্ষ্যস্থল ছিল আরব আমিরাত।

আরও পড়ুন