সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত

রিয়াদ টাওয়ারে এর আগে গত ১৯ নভেম্বর হামলা চালিয়েছিল হুতিরা। এতে ভবনটিতে ক্ষয়ক্ষতি হয়েছিলছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার রিয়াদ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত রিয়াদ টাওয়ারে এ হামলায় ১১ জন আহত হয়েছেন। রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটিতে রয়েছে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তর।

সৌদি আরবের বেসামরিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ৯ জন বিদেশি ও ২ জন সৌদি আরবের নাগরিক। বিদেশিদের মধ্যে চারজন হলেন মিসরীয়। এ ছাড়া তিনজন নেপালের ও দুজন ভারতের নাগরিক।

হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের কিছু ছবি প্রকাশ করেছে সৌদি আরবের বেসামরিক নিরাপত্তা সংস্থা। ছবিতে দেখা যায়, ভবনের সামনের দিকের প্রায় মাঝামাঝি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবারের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় ছয় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট জিসিসি।

আরও পড়ুন

এর আগে ১৯ নভেম্বর রিয়াদে একই এলাকায় হামলা চালিয়েছিল হুতিরা। সেই হামলায় আরামকো টাওয়ারের কিছু ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হননি।

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে হুতিরা। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে গত জুলাই থেকে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো নিশানা করে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। হামলায় এর আগে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন
আরও পড়ুন