যুক্তরাষ্ট্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ‘নিরাপদ থাকতে অঞ্চল ছাড়ুন’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিরয়টার্স ফাইল ছবি

নিরাপদ থাকতে চাইলে যুক্তরাষ্ট্রকে অঞ্চল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এমন সতর্কবার্তা দিয়েছেন।

আরও পড়ুন

গতকাল মঙ্গলবার এক্সে পোস্টটি দিয়েছেন আরাগচি। তিনি লিখেছেন, ‘যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মুখোমুখি হওয়ার পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা ও সংকল্পকে পরীক্ষা করার পথ বেছে নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।’

ওই পোস্টে আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিয়েছেন যে পারস্য উপসাগরের ইতিহাসে বহিরাগত হস্তক্ষেপকারীদের ভয়াবহ পরিণতির বহু অধ্যায় রয়েছে।

আরও পড়ুন

এক্স পোস্টটির সঙ্গে আব্বাস আরাগচি একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে হরমুজ প্রণালিকে দেখানো হয়েছে। এতে লেখা আছে, ‘ফরএভার পার্সিয়ান গালফ (চিরন্তন পারস্য উপসাগর)।’